Saturday, April 18, 2026

ভারতীয় বাঁদরের শরীরে করোনার ভ্যাক্সিন প্রয়োগে বড় সাফল্য চিনের

Date:

Share post:

করোনা বিশ্বমহামারিতে প্রতিষেধক বা ভ্যাকসিন তৈরির কাজে আরও একধাপ এগোল চিন। চিনের গবেষকদের দাবি, সে দেশে প্রথমবার প্রতিষেধক তৈরির পরীক্ষায় বড় সাফল্য এসেছে। ভারতীয় প্রজাতির বাঁদরের শরীরে সফলভাবে কাজ করেছে ওই প্রতিষেধক। গবেষকদের দাবি, চিনা সংস্থা ‘সিনোভ্যাক বায়োটেক’ এই ভ্যাক্সিন তৈরি করেছে। নাম দেওয়া হয়েছে PiCoVacc। আর ওই সংস্থার পরীক্ষাতেই ইতিবাচক ফল মিলেছে। ভারতীয় বাঁদরের প্রজাতি ‘রেসাস ম্যাকাকেস’-এর শরীরে এই প্রতিষেধক কাজ করেছে বলে জানা গিয়েছে। ট্রায়ালের সময় গবেষকরা ওই প্রজাতির বাঁদরের শরীরে প্রতিষেধক ইনজেক্ট করেন। এরপর তাদের শরীরে করোনা সংক্রমণ ঘটানো হয়। তিন সপ্তাহ বাদে তাদের শরীরে করোনা সংক্রমণ হয়। ‘সায়েন্স’ ম্যাগাজিনে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই প্রতিষেধক ভাইরাসের অ্যান্টিবডি তৈরি করছে। যা শুধু করোনা নয়, অন্য যে কোনও সাধারণ ভাইরাসের সঙ্গেও লড়াই করতে পারে।

গবেষকরা দেখেছেন, যেসব বাঁদরের শরীরে ওই ভ্যাক্সিন দেওয়া হয়েছে, তাদের ফুসফুসে করোনা প্রবেশ করতে পারেনি। কিন্তু যাদের ভ্যাক্সিন দেওয়া হয়নি, তাদের কিছুদিনের মধ্যেই নিউমোনিয়ায় আক্রান্ত হতে দেখা গিয়েছে। এপ্রিলের মাঝামাঝি থেকেই এই ভ্যাক্সিন তৈরির কাজ করছিলেন চিনা গবেষকরা।

Related articles

বৃদ্ধার হয়ে ভোট নাবালকের! প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে কমিশনে তৃণমূল 

বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার পর্বে বেনজির অনিয়মের অভিযোগ উঠল মহিষাদলে। এক দৃষ্টিহীন বৃদ্ধার ভোট তাঁর নাবালক নাতিকে...

হিম্মত থাকলে সামনে এসে লড়ুন, ব্যাকডোর দিয়ে এজেন্সি কেন? বিজেপিকে চ্যালেঞ্জ তৃণমূলনেত্রীর

তৃণমূলের সঙ্গে সরাসরি লড়াইয়ে ক্ষমতা নেই বিজেপির। তাই ব্যাকডোরে বাংলা দখলের উদ্দেশ্যে চলছে এজেন্সি-রাজ! তৃণমূলের প্রার্থীদের বাড়ি, পার্টি...

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...