Sunday, May 17, 2026

নিয়ম মানুন, করোনাকে সঙ্গে নিয়েই বাঁচা শিখতে হবে আমাদের: স্বাস্থ্যমন্ত্রক

Date:

Share post:

টানা লকডাউনের মধ্যেও ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার পেরিয়ে গিয়েছে। এখনও প্রায় ৩৮ হাজার মানুষ চিকিৎসাধীন। সংক্রমণের হারের নিরিখে কমেছে কোভিডের ডাবলিং রেট বা দ্বিগুণ হওয়ার সময়। এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানাল, করোনাকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে আমাদের। আর সেজন্য বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। কিছু অভ্যাস সারা জীবনের জন্য রপ্ত করতে হবে। এই মুহূর্তে যে রোগের কোনও প্রতিষেধক নেই, নির্দিষ্ট ওষুধ নেই তাকে বাগে আনতে এইসব নিয়মকে জীবনের অঙ্গ বানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই পরামর্শ দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল। তাঁকে প্রশ্ন করা হয়, ভারতে এখনও আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। অর্থাৎ গ্রাফ উর্ধমুখী। এই অবস্থায় ১৭ মে-র পরে কী চিন্তাভাবনা করা হচ্ছে। তার জবাবে লব আগরওয়াল বলেন, লকডাউনের মেয়াদ বাড়লেও অনেক ক্ষেত্রে আমরা ছাড় দিয়েছি। এখন যখন আমরা এইসব ছাড় দেওয়া কথা বলছি, অভিবাসী শ্রমিকদের বিভিন্ন রাজ্য থেকে ফিরিয়ে আনা হচ্ছে, তখন একটা কথা মাথায় রাখতে হবে। তা হল, এই করোনাভাইরাসকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে আমাদের। তাই করোনাকে সঙ্গে নিয়ে কীভাবে বাঁচা যায় সেই পদ্ধতি শিখতে হবে। এই ভাইরাসের সংক্রমণ রোখার জন্য যে নিয়মকানুন রয়েছে, তাকে আমাদের জীবনের অঙ্গ করে তুলতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা, বারবার হাত ধোওয়া, যত্রতত্র থুথু না ফেলা, নোংরা না ফেলা ইত্যাদি অভ্যাসকে ব্যক্তিজীবন ও সমাজজীবনের অঙ্গ করে নিতে হবে।প্রত্যেকের উচিত নিজেরা সচেতন থাকা ও নিয়ম মানা।

 

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...