Thursday, June 4, 2026

কেমন ছিল স্প্যানিশ ফ্লু? মৃতের সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে

Date:

Share post:

করোনা আবহে বারবার উঠে এসেছে স্প্যানিশ ফ্লু – এর নাম। একশো বছর আগে তিন ধাপে সেই মহামারি তছনছ করেছিল পৃথিবীকে। তবে দ্বিতীয় ধাক্কাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। মৃত্যু হয়েছিল প্রথম প্রকোপের কয়েকগুণ বেশি।জানা গিয়েছে, দ্বিতীয় ধাপে মৃত্যু হয় প্রায় পাঁচ কোটি মানুষের।

সারা বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরই মৃত্যু হয়েছিল স্প্যানিশ ফ্লু- এ। স্প্যানিশ ফ্লু ভাইরাসের নাম ছিল এইচওয়ানএনওয়ান। নিঃশ্বাসের মাধ্যমে প্রবেশ করে সুস্থ ব্যক্তিকে আক্রমণ করত। এভাবে খুব অল্প সময়েই অসংখ্য ব্যক্তি শিকার হন সংক্রমণের। ১৯১৮ সালে আমেরিকায় প্রথম আঘাত হানে এই ফ্লু। তাণ্ডব চলেছিল ১৯২০ সাল পর্যন্ত। জানা গিয়েছে, ১৯১৮ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তেরো সপ্তাহে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয় ও মারা যায়।

কোভিড-১৯-এর আঘাতে ইতিমধ্যেই বিপর্যস্ত সারা পৃথিবী। অনেক দেশ লকডাউন শিথিল করে প্রস্তুতি নিচ্ছে স্বাভাবিক জীবনে ফেরার। আর তাতেই দ্বিতীয় দফার আক্রমণ জোরদার হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় ধাপে ভাইরাসের সংক্রমণ হতে পারে আরও মারাত্মক। ইতিমধ্যেই বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত ৪০ লক্ষের বেশি। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৭৫ হাজারের বেশি।

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...