Saturday, May 16, 2026

দেশের ৬ ব্যাঙ্ক থেকে ৪১৪ কোটি টাকা ঋণ নিয়ে দিব্যি বেপাত্তা দিল্লির এক ব্যবসায়ী

Date:

Share post:

দেশের ৬ ব্যাঙ্ক থেকে বিপুল টাকা ঋণ নিয়ে এখন বেপাত্তা দিল্লির এক ব্যবসায়ী। ওই ব্যবসায়ী বাসমতি চালের ব্যবসা করেন। তিনি সম্ভবত বিদেশেই গা ঢাকা দিয়েছেন।
ঋণ ফেরত পাওয়ার আশায় টানা ৪ বছর অপেক্ষা করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। গত ২৫ ফেব্রুয়ারি এনিয়ে অভিযোগ জানায়ে। তারপরই তদন্তে নামল সিবিআই। তখনই কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়ে। দেখা যায়
রামদেব ইন্টারন্যাশনাল লিমিটেডের কর্ণধার ওই ব্যবসায়ী বিভিন্ন ব্যাঙ্ক থেকে মোট ৪০০ কোটি টাকারও বেশি ঋণ নিয়েছেন । ওই টাকা তিনি ঋণ নিয়েছেন মোট ৬টি ব্যাঙ্ক থেকে।
গত ২৮ এপ্রিল ওই কোম্পানির বিরুদ্ধে একটি মামলা করেছে সিবিআই।
৪১৪ কোটি টাকা ঋণের মধ্যে ১৭৩.১১ কোটি টাকা নেওয়া হয়েছে এসবিআই থেকে, ৭৬.০৯ কোটি টাকা কানাড়া ব্যাঙ্ক থেকে, ৬৪.৩১ কোটি টাকা ইউনিয়ন ব্যাঙ্ক থেকে, সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে নেওয়া হয়েছে ৫১.৩১ কোটি, কর্পোরেশন ব্যাঙ্ক থেকে ৩৬.৯১ কোটি ও আইডিবিআই ব্যাঙ্ক থেকে নেওয়া হয়েছে ১২.২৭ কোটি টাকা।
সিবিআই ওই কোম্পানির ডিরেক্টর নরেশ কুমার, সুরেশ কুমার, সঙ্গীতা ও কোম্পানির কয়েকজন আধিকারিকের নামে মামলা দায়ের করেছে।
অনেক তল্লাশির পরও কারোর কোনও সন্ধান পাওয়া যায়নি।
সিবিআইয়ের ধারণা,
নীরব মোদি, মেহুল চোকসির দেখানো পথেই ওই ব্যবসায়ী বিদেশে গা ঢাকা দিয়েছেন।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...