Tuesday, May 19, 2026

আজাদ কাশ্মীরের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে অন্যায় করেছে ভারত: পাকিস্তান

Date:

Share post:

গত মঙ্গলবার থেকে ভারতীয় আবহাওয়া দফতরের জম্মু-কাশ্মীর সাব ডিভিশনকে জম্মু-কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালটিস্তান এবং মুজফফরাবাদ সাব ডিভিশন নামে উল্লেখ করা হচ্ছে। তথাকথিত আজাদ কাশ্মীরের আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। এই ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান। এ বিষয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছে পাকিস্তানের বিদেশমন্ত্রক।

ওই বিবৃতিতে পাকিস্তান উল্লেখ করেছে, আজাদ কাশ্মীরের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে বেআইনি কাজ করছে ভারত। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র আয়েশা ফারুকি বলেন, “গতবছর ভারত ভুয়ো রাজনৈতিক ম্যাপ প্রকাশ করেছিল। এখন যা চেষ্টা করছে সেটাও বেআইনি এবং অবাস্তব।রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে। ভারত এই পদক্ষেপে জম্মু-কাশ্মীরের বিতর্কিত চরিত্র বদলাবে না।”

পাকিস্তানের সুপ্রিম কোর্ট গিলগিট-বালটিস্তানে ভোট করানোর অনুমতি দেয় পাকিস্তানের ফেডারেল সরকারকে। সেখানে অস্থায়ী সরকার গঠনেরও অনুমতি দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে ভারতের বিদেশমন্ত্রক। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় এবার থেকে ‘আজাদ কাশ্মীর’-এর আবহাওয়ারও পূর্বাভাস দেওয়া হবে। জানা গিয়েছে, এই পরিকল্পনার মাথায় রয়েছেন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...