Sunday, May 17, 2026

‘ফেক পোস্ট’! বাবুল সুপ্রিয়’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ

Date:

Share post:

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়’র বিরুদ্ধে এবার সোশ্যাল মিডিয়ায় জাল বা ‘ফেক’ পোস্ট করার অভিযোগ এনেছে কলকাতা পুলিশ৷ কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, “A case has been started over this and legal action being taken.”

কেন্দ্রীয় সরকারের মন্ত্রী বাবুল সুপ্রিয় গত ৮মে একটি টুইট করেছিলেন৷ সেই টুইটের সঙ্গে একটি ছবিও সংযুক্ত করেছিলেন৷ সেখানে তিনি বলেছিলেন, ” এই সুপার-ভাইরাল ছবিতে কারা আছে চিনতে পারছেন ?”
ওই ছবিতে যে ছবিটি যুক্ত করা হয়, সেখানে অন্যান্যদের এক ভদ্রলোকের ছবিও ছিলো, যার সঙ্গে রাজ্যের মুখ্যসচিবের কিছুটা সাদৃশ্য আছে৷ বাবুল সুপ্রিয় ওই টুইটে লেখেন,”রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাই! এই ভাইরাল ছবিটি অনেক প্রশ্নের তুলে দিয়েছে৷”

বাবুলের এই পোস্টের বক্তব্য এবং ছবিটিকেই জাল বা ‘ফেক’ এবং ‘ফলস’ বলে অভিযোগ এনেছে কলকাতা পুলিশ ৷ পুলিশের তরফে এক টুইটে বলা হয়েছে,
“This post circulating on social media is #Fake.The information shared in the message is false. A case has been started over this and legal action being taken. @KolkataPolice”

ফের টুইটে এর উত্তর দিয়েছেন বাবুল৷ সেখানে তিনি লিখেছেন, ” আমি এই ছবিটি প্রকাশ করিনি, আগে থেকেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷”

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...