Sunday, May 17, 2026

মারাদোনার বিশ্বকাপ জয়ের জার্সি দানের অর্থ দিয়ে সাহায্য অসহায়দের

Date:

Share post:

সারা বিশ্ব জুড়ে চলছে মারণ ভাইরাস নভেল করোনাভাইরাসের অতিমারি। এমন মারণ ভাইরাসের সঙ্গে লড়ছে গোটা বিশ্ববাসী। এবার এই যুদ্ধে যোগদান করলেন কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনা। ১৯৮৬ সালে মেক্সিকোয় বিশ্বকাপ যেতে আর্জেন্টিনা। সেই সময়ের তাঁর পরা জার্সি দান করলেন মারাদোনা।

ওই জার্সিতে মারাদোনা লেখেন, ‘‘আমরা এই অবস্থা কাটিয়ে উঠতে পারব।’’ ভয়াবহ করোনা সঙ্কট কাটিয়ে উঠতে পারবে পৃথিবীর সবাই, এমনই আশা মারাদোনার। করোনা নিয়ে যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই রয়েছে আর্জেন্টিনাও।

বুয়েনস আইরেসের সীমানা লাগোয়া একটি জায়গা যেমন ভীষণ রকমের প্রকোপ পড়েছে করোনার। সেখানে আক্রান্তের সংখ্যা যেমন বেশি, তেমনি গৃহবন্দি প্রচুর মানুষ। এবার তাঁদের সাহায্য করতেই মারাদোনার দান করা জার্সি প্রথমে নিলাম হওয়ার কথা ছিল। পরে তা লটারি করে দান করা হয় অসহায় মানুষদের। তাঁদের দেওয়া হয়েছে মাস্ক এবং ১০০ কিলোগ্রাম খাদ্য সামগ্রী।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...