Friday, June 26, 2026

আটকে থাকা শ্রমিকদের রাজ্যে ফেরানোর দাবিতে হাইকোর্টে মামলা

Date:

Share post:

লকডাউনের জেরে ভিন রাজ্যে আটকে থাকা বাংলার শ্রমিকদের ফেরানোর দাবিতে এবার মামলা হলো৷ সূত্রের খবর, এই আর্জির ভিত্তিতে বাম শ্রমিক সংগঠন CITU হাইকোর্টে মামলা করছে৷

ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের ফিরিয়ে আনার আবেদনের পাশাপাশি এ রাজ্যে লকডাউনের ফলে বন্ধ থাকা সংস্থার শ্রমিকদের বেতন বা মজুরি বন্ধ করা বা কেটে নেওয়ার একাধিক অভিযোগও পেশ করে, এ ব্যাপারেও আদালতের হস্তক্ষেপ দাবি করা হয়েছে৷ হলফনামায় বলা হয়েছে,এ রাজ্যের কয়েক হাজার শ্রমিক ভিন রাজ্যে লক ডাউনের জেরে আটকে পড়েছে৷ তাদের বিনা খরচে ফেরত আনা তাদের খাবার, স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকারকে নিতে হবে৷ এবং বলা হয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ কার্যকর করে লকডাউনের জেরে সব শিল্প বন্ধ আছে৷ ফলে শ্রমিকদের অবস্থা শোচনীয়। আর তাই সব শ্রমিকদের পুরো মজুরি দিতে হবে৷ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা আছে৷

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...