Monday, March 16, 2026

অক্টোবর থেকে বন্ধ উহানের গবেষণাগার!

Date:

Share post:

করোনা সংক্রমণের উৎস হিসাবে চিনকে বারবার কাঠগড়ায় তুলেছে আমেরিকা। উহানের গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে নতুন রিপোর্ট বলছে অন্য তথ্য। গত অক্টোবর থেকে বন্ধ ছিল ওই গবেষণাগার।

এনবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী, মার্কিন স্পাই এজেন্সি এই সংক্রান্ত তথ্য খতিয়ে দেখেছে। সেই তথ্য রয়েছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছেও। জানা গিয়েছে, ৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কোনও সেলফোন ব্যবহার করা হয়নি। তবে গবেষণাগার আদৌ বন্ধ ছিল কি না সে সম্পর্কে স্পষ্ট প্রমাণ মেলেনি। মার্কিন গোয়েন্দা আধিকারিকরা জানিয়েছেন, সেলফোন ও স্যাটেলাইট ডেটা থেকে জানা যাচ্ছে, গবেষণাগার বন্ধ ছিল। তবে রিপোর্ট সম্পূর্ণ নয় তা উল্লেখ করেছেন আধিকারিকরা।

এদিকে করোনা সংক্রমণ ঘিরে উহান প্রদেশের সি ফুড মার্কেটের নাম উঠেছে বহুবার। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ পিটার বেন এমবারেক বলেন, “সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে উহানের বাজারের ভূমিকা যথেষ্ট। কিন্তু এই বিষয় আমাদের কাছে এখনও পরিষ্কার না।”

spot_img

Related articles

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...