Tuesday, April 28, 2026

ভদ্রেশ্বরে গোষ্ঠী সংঘর্ষ নিয়ে বিতর্কিত মন্তব্য লকেটের

Date:

Share post:

ভদ্রেশ্বরের তেলিনিপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে। সোমবার ওই এলাকায় যেতে গেলে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে পুলিশ আটকে দেয়। মানকুণ্ডু জ্যোতির মোড় থেকে লকেটকে ফিরিয়ে দেয় পুলিশ। ঘটনায় প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্য বিজেপি সাংসদ তথা মহিলা মোর্চার সভানেত্রী।

হুগলির সাংসদ লকেট অভিযোগ করেন, “করোনা ধরা পড়ার পরেও একটি নির্দিষ্ট গোষ্ঠীর লোক কোয়ারেন্টাইনে যেতে চাইছে না। প্রশাসন তাহলে কী করতে আছে? এটা কি মগের মুলুক নাকি!” তাঁর গাড়ি আটকানো নিয়ে লকেট বলেন, “আমি ওই এলাকায় উত্তেজনা ছড়াতে আসিনি। ওই এলাকায় ঢুকতামও না। শুধু পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমায় সেটাও করতে দিল না।”
পাল্টা তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, একটা ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এটা নিয়ে কেউ যদি ভাবেন যে, রাজনীতির নামে এই উত্তেজনাকে আরও বাড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তা হতে দেবে না।
রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়াচ্ছিল তেলিনিপাড়া এলাকায়। বিকেলের পর তা সংঘর্ষের চেহারা নেয়। সন্ধেবেলা বৃষ্টির মধ্যেই চলে বোমাবাজি। একাধিক বাড়িতে চলে ভাঙচুর। বেশ কয়েকটি দোকানে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। চন্দননগর কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই গোষ্ঠীর সংঘর্ষের অনেকে আহত হন। তাঁদের নিয়ে যাওয়া হয় ভদ্রেশ্বর পুরসভা পরিচালিত অঙ্কুর হাসপাতালে। রাতভর এলাকায় রুটমার্চ করে পুলিশ। সোমবার সকালে ওই এলাকা পরিদর্শনে যান চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। সকাল থেকে নতুন করে উত্তেজনা না ছড়ালেও এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন রয়েছে বিরাট পুলিশবাহিনী।

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...