Saturday, May 9, 2026

কলকাতা ও রাজ্যে প্রতিদিন নীরবে ৩৫-৪০ হাজার মানুষকে খাবার দিচ্ছেন পুলিশ-কর্মীরা

Date:

Share post:

লকডাউনে একাধিক অভিজ্ঞতায় অভিজ্ঞ হয়েছেন কলকাতাবাসী৷ তবে নিশ্চিতভাবেই বড় অভিজ্ঞতা হলো, পুলিশ উর্দিধারীদের মানবিক রূপ দেখা৷ লকডাউন না হলে পুলিশের এই মানবিক মুখের দেখা বোধহয় মিলতো না৷

পুলিশের দেওয়া পরিসংখ্যান বলছে, কলকাতা তো বটেই, রাজ্যজুড়ে নীরবে প্রতিদিন ৩৫-৪০ হাজার নিরন্ন মানুষকে খাবার দিচ্ছেন পুলিশ-কর্মীরা। পরিযায়ী শ্রমিক থেকে দিনমজুর, সকলেই পাচ্ছেন পুলিশের দেওয়া খাবার৷ প্রায় সব জেলাতেই এ ধরনের মানুষ রয়েছেন। লকডাউনের শুরুর দিকটা সামলাতে পারলেও, পরের দিকে তাঁদের পেটে টান পড়েছে। দু’বেলা তো দূরের কথা, একবেলার খাবার জোগাড় করতেই নাকাল হচ্ছেন তাঁরা। ঠিক তখনই তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রাজ্য পুলিসের কর্তারা। এই মানুষদের বেঁচে থাকার জন্য খাবারের ব্যবস্থা করা হবে। নিজেদের পয়সা দিয়েই জেলায় জেলায় তৈরি হয় ফান্ড। শীর্ষ কর্তারা এগিয়ে আসেন। সাহায্য করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও। কোন এলাকায় পরিযায়ী বা কর্মহীন শ্রমিক কতো, ভবঘুরেই বা কতো, সেই হিসেব পুলিসের কাছে ছিল না। তাই শুরুর দিকে ১০-১২ হাজার মানুষের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছিলো৷ এরপর সংখ্যা বৃদ্ধি পায়৷ সংখ্যাটা এখন ৩৫-৪০ হাজারে পৌঁছেছে। প্রতিদিন খাবার নিতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। কলকাতার একাধিক জায়গায় পুলিশ শিবির খুলেছে, সেখানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন খাদ্যদ্রব্য৷ মানুষ নিজেদের পছন্দমতো সেখান থেকে বেছে নিচ্ছেন খাবার-দাবার৷ দেওয়া হচ্ছে রান্না করা খাবারও৷ রান্না করা খাবারেও আছে চমক৷ একঘেয়ে যাতে না হয়,সেজন্য রোজ বদলানো হচ্ছে মেনু৷ দেওয়া হচ্ছে পুষ্টিযুক্ত খাবার। নীরবে প্রতিদিন হাজার হাজার মানুষকে দু’বেলা অন্নের জোগান দিয়ে চলেছে কলকাতা ও রাজ্য পুলিশ ৷ দু’বেলা খাবার পৌঁছে দিচ্ছেন উর্দিধারীরাই যে পুলিশ সাধারনভাবে সমালোচনা শুনতেই অভ্যস্ত, তাঁরাই এখন প্রশংসা কুড়োচ্ছেন নেট দুনিয়ার, সাধারন মানুষের৷

Related articles

শুভেন্দুর পরেই শপথ দিলীপের! মন্ত্রিসভার ‘সেকেন্ড ম্যান’ কে- বুঝিয়ে দিল গেরুয়া শিবির!

রাজ্যের প্রথম বিজেপি (BJP) সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। শনিবার, ব্রিগেডের মঞ্চে তাঁর...

শপথে বিজেপির চাঁদের হাট: মন্ত্রী হচ্ছেন শুভেন্দুসহ ৬

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা আগে হয়ে গিয়েছিল। রবীন্দ্রজয়ন্তীর সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী...

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...