নিরাপদ খাদ্যের অঙ্গীকারে রাজপথে দৌড়, উন্মোচিত হল 'মুক্তি'-র টি-শার্ট ও মেডেল

থালায় রাসায়নিকমুক্ত খাবার এবং শরীরে সুস্থতার স্পন্দন; এই দুই লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় হয়ে গেল রান ফর সেফ ফুড ২০২৬-এর আনুষ্ঠানিক সূচনা। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ দৌড়ের অফিশিয়াল টি-শার্ট এবং মেডেল প্রকাশ্যে আনা হয়। সমাজ ও অর্থনৈতিক উন্নয়নমূলক সংস্থা 'মুক্তি'র এই আয়োজনে এ দিন প্রধান আকর্ষণ ছিলেন অভিনেত্রী তথা এই কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঋতুপর্ণা সেনগুপ্ত।
Sponsored

নিরাপদ ও জৈব খাদ্যের অধিকার নিয়ে জনমানসে সচেতনতা বাড়াতেই এই গণআন্দোলনের পরিকল্পনা করা হয়েছে। অনুষ্ঠানে ঋতুপর্ণা ছাড়াও উপস্থিত ছিলেন মুক্তির প্রতিষ্ঠাতা শংকর হালদার, সম্পাদক সত্যজিৎ রায় এবং বিভিন্ন রানার্স ক্লাবের প্রতিনিধিরা। আয়োজকদের মতে, এটি কেবল একটি দৌড় নয়, বরং সুস্থ জীবনযাপন ও সচেতন উপভোক্তা গড়ে তোলার এক নিরন্তর প্রচেষ্টা। এ বার এই কর্মসূচির দ্বিতীয় সংস্করণ।
এ বারের বিশেষ মেডেলে একদিকে দৌড়ের পরিচিতি এবং অন্যদিকে 'মুক্তি'র প্রতীকচিহ্ন খোদাই করা হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় এগারো হাজার জৈব কৃষক এই আন্দোলনের নেপথ্য কারিগর। তাঁদের উৎপাদিত বিষমুক্ত ফসল যাতে সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছাতে পারে, সেই লক্ষ্যে 'মুক্তি' দীর্ঘদিন কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারি ইকো পার্কে মূল দৌড়টি আয়োজিত হবে। তার আগে এই পোশাক ও মেডেল উন্মোচন অংশগ্রহণকারীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করল।
আরও পড়ুন- ‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
Just now

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
2h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
3h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
18h ago

শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago
More from মহানগর
View All →
তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago

রাত পেরিয়ে সকালেও তারামণ্ডলের সামনে মমতা, কর্মী-সমর্থকদের সভায় আসতে বাধা দেওয়ার অভিযোগ
1d ago

একশে জুলাইয়ে শহরে তিন রাজনৈতিক মঞ্চ, নিরাপত্তা জোরদার করতে তৎপর পুলিশ
1d ago

তৃণমূলের একুশের মঞ্চ ভাঙচুর! গভীর রাতে সভাস্থলে মমতা-অভিষেক, ব্যানার-পোস্টার ছেঁড়ার তীব্র প্রতিবাদ দলনেত্রীর
1d ago
