Sunday, May 24, 2026

কোলে সদ্যোজাতকে নিয়ে ১৫০ কিলোমিটার পথ হাঁটলেন মা, কুর্নিশ জানাচ্ছে দেশবাসী

Date:

Share post:

তৃতীয় দফায় লকডাউন চলছে। এরইমধ্যে পায়ে হেঁটে বাড়ি ফিরছেন শ্রমিকরা। সেই পথেই সন্তানের জন্ম দিলেন মধ্যপ্রদেশের তরুণী শকুন্তলা। প্রসবের পর ফের সদ্যোজাতকে কোলে নিয়ে শুরু হলো পথ হাঁটা। ১৫০ কিলোমিটার হেঁটে অবশেষে মেলে সরকারি বাস। সদ্য মা হওয়া শকুন্তলার শক্তিকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ।

মহারাষ্ট্রের নাসিকে শ্রমিকের কাজ করতেন স্বামী–স্ত্রী। বাড়ি মধ্যপ্রদেশের সাতনায়। লকডাউনের জেরে রোজগার বন্ধ। তাই পায়ে হেঁটে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন। মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত দীর্ঘ পথ স্বামীর সঙ্গেই পায়ে হেঁটে পেরোচ্ছিলেন তরুণী শকুন্তলা। পেটে ন’মাসের সন্তান।মহারাষ্ট্রের সেনধাওয়ার কাছে আচমকা প্রসব যন্ত্রণা শুরু হয়। হাইওয়ের ধারে পুত্রসন্তানের জন্ম দেন শকুন্তলা।

প্রসবের পরে ঘণ্টা দুয়েক বিশ্রাম নেন তিনি। ফের শুরু হয় পথ হাঁটা। ১৫৯ কিলোমিটার হেঁটে একটি চেকপোস্টে পৌঁছায় ওই শ্রমিকের দল। শেষমেষ পুলিশের সহযোগিতায় বাসে করে গ্রামে ফিরেছেন তাঁরা। সাতনার স্বাস্থ্য আধিকারিক একে রায় বলেন, “সীমান্ত এলাকায় বাসের ব্যবস্থা করা হয়েছিল। কয়েকশো কিলোমিটার হাঁটার পরে খবর পাই আমরা। সরকারি বাসে বাড়ি পৌঁছে দেওয়া হয় তাঁদের। মা ও সন্তান স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ভালো আছেন তাঁরা।

প্রসঙ্গত, লকডাউনের জেরে দেশের নানা প্রান্তে আটকে পড়েছেন পরিযায়ী শ্রমিকরা। তাদের ফেরাতে বিশেষ ট্রেন চালানো শুরু করেছে কেন্দ্র। কিন্তু আদৌ পর্যাপ্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে কি না তা নিয়ে উঠছে প্রশ্ন।

Related articles

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...

বুমরাহ ফুটবলার! ভুল বলে ক্ষমা চাইলেন রাম চরণ

বর্তমানে ক্রিকেট বিশ্বের অন্য়তম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় দলে পেস অ্যাটাকের কাণ্ডরী। কিন্তু তাঁকেই...

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে বোমা বিস্ফোরণ! মৃত অন্তত ২৬, জোরকদমে চলছে উদ্ধারকাজ

রবিবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের শহর কোয়েটার (Quetta) চমন ফাটকের (Chaman Phatak) কাছে যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ (Suicide Bombing)! রেললাইনের...