Friday, May 15, 2026

ফের পরিযায়ী শ্রমিকদের মৃত্যু, এবার যোগীর রাজ্য

Date:

Share post:

মহারাষ্ট্রে ১৬ জন ঘুমন্ত পরিযায়ী শ্রমিকের ট্রেনে কাটা পড়ার ঘটনার কয়েক দিনের মাথাতেই ফের পরিযায়ী শ্রমিকদের মৃত্যু। এবার ঘটনা উত্তরপ্রদেশের লালপুরে। বাড়ি ফিরতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল ৩ পরিযায়ী শ্রমিক-সহ এক শিশুর।

অমেদাবাদ থেকে ৫৪ জন পরিযায়ী শ্রমিককে উত্তরপ্রদেশের বলরামপুরে নিয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি ট্রাক। কানপুর-ঝাঁসি জাতীয় সড়ক দিয়ে ফেরার সময় লালপুরের কাছে দুর্ঘটনায় পড়ে ট্রাকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ছোট্ট শিশু-সহ ৩ পরিযায়ী শ্রমিকের। শুধু তাই নয়, ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪৩ জন। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। কানপুরের লালা লাজপত রাই হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁদের। পাশাপাশি সাইকেলে উত্তরপ্রদেশে ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে আরও এক পরিযায়ী শ্রমিকের। বাড়ি ফেরার সময় পথের ধারে বিশ্রাম নিচ্ছিলেন তাঁরা। ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে সেখানেই মৃত্যু হয় মোহন নামে ওই পরিযায়ী শ্রমিকের। তাঁর সঙ্গে থাকা আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...