Monday, April 13, 2026

হুগলির ১১টি থানা এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা, লকডাউন পর্বে আরও বিপাকে মানুষ

Date:

Share post:

ভুয়ো ও উস্কানিমূলক খবরের প্রচার রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে হুগলি জেলার ১১টি থানা এলাকায়। আজ, বুধবার সকাল থেকেই বাইরের জগতের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই জায়গাগুলি।

হুগলির পুলিশ সুপার ও চন্দননগরের পুলিশ কমিশনারের তরফে এক যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট, খবর ও ভিডিও যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য বুধবার ১৩ মে থেকে রবিবার ১৭ মে পর্যন্ত হুগলির ১১টি থানা এলাকায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। এই ১১টি থানা এলাকা হল চন্দননগর, তারকেশ্বর, সিঙ্গুর, ভদ্রেশ্বর, হরিপাল, রিষড়া, শ্রীরামপুর, ডানকুনি, জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, উত্তরপাড়া।

ভদ্রেশ্বর, চন্দননগর এলাকায় ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ হলেও শ্রীরামপুর ও চন্দননগর মহকুমা এলাকার বেশ কিছু জায়গা ২জি গতিতে ইন্টারনেট চলছে। ইন্টারনেটের পাশাপাশি কেবল ও ডিস টিভির পরিষেবাও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে।

লকডাউনের সকলেই বাড়িতে বন্দি। বাড়িতে বসেই চলছে অফিসের কাজ এবং অনলাইনে পড়াশোনা। তাই ইন্টারনেট বন্ধে বিপাকে পড়েছেন সকলেই। যদিও সোমবারের আগে পরিষেবা স্বাভাবিক হওয়ার কোনও রাস্তা দেখছেন না হুগলির মানুষ।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...