Tuesday, May 19, 2026

কেন্দ্র-রাজ্যকে একহাত নিয়ে যা বললেন সেলিম

Date:

Share post:

(১) দ্বিতীয় দফায় কেন্দ্রের আর্থিক প্যাকেজ ঘোষণা আসলে নরেন্দ্র মোদি সরকারের পুরোটাই একটা পরিকল্পিত এপিসোড। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন, সেটা মোদি সরকারের ইতিহাসে সাত বছর এপিসোডের একটা অঙ্গ। এখানে পুরোটা গুলিয়ে দিয়ে আবার নতুন একটা এপিসোড শুরু হলো। একটা আর্থিক প্যাকেজ ঘোষণা করা হচ্ছে, সেটা মানুষের মনে গেঁথে দেওয়ার চেষ্টা।

(২) মোদি সরকারের নোট বন্দি থেকে শুরু করে ২ কাটি বেকারের চাকরি, সবটাই ফেক।

(৩) কেন্দ্র প্রথমে বলেছিল রেশনে ডাল দেওয়া হবে, কিন্তু এখানে ডাল এসে পৌঁছয়নি। পরে সেটা বলল ছোলার ডাল দেওয়া হবে, কিন্তু এতদিন অতিক্রান্ত হওয়ার পর দেখা গেল যে কেন্দ্রীয় সরকার যে চাল-গম আমাদের রাজ্যে দিয়েছে, সেগুলো পশুর খাদ্য। মানুষ এগুলো খাবে কী করে?

(৪) কেন্দ্র বা রাজ্য সরকার বারবার বলছে খাদ্য মজুদ আছে, কিন্তু সেটা দেওয়ার ব্যাপারে বড় হৃদয় দরকার।

(৫) ভোটের আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, ১৫ লাখ টাকা করে সকলের ব্যাঙ্কের খাতায় চলে যাবে, কিন্তু কোথায় সেই টাকা?

(৬) পরিযায়ী শ্রমিকদের নিয়ে সরকার মানবিক মুখটা দেখায়নি। শ্রমিকরা চেয়েছিল, তাদের রাজ্যে ফিরে যেতে, পরিজনের কাছে আসতে, তাদের সঙ্গে এই দুঃসময়ে একাত্ম হয়ে থাকতে ! কিন্তু রাজ্য সরকার সেটা চায়নি।

(৭) মুখ্যমন্ত্রী বললেন ১০৫টি ট্রেন চলবে। কিন্তু এতদিন হয়ে গেল, তিনি কেন আগে চাইলেন না। তখন তো এত সংক্রামক ছড়ায়নি। তাহলে এত মানুষের ভোগান্তি হতো না।

Related articles

পথকুকুর মামলায় আগের রায় বহাল! নিষ্কৃতিমৃত্যু-র ক্ষেত্রে বিশেষ সুপ্রিম নির্দেশ

পথকুকুর মামলায় বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও পথকুকুর যদি 'পাগল' বা অতিরিক্ত...

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...