Friday, April 24, 2026

৫০০ কোটিতেই থামেননি, টাটা গড়ছেন ৪ নতুন কোভিড হাসপাতাল!

Date:

Share post:

করোনা সঙ্কট সামাল দিতে হিমশিম খাচ্ছে গোটা দেশ। এরইমধ্যে টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে রতন টাটা করোনা মোকাবেলায় ৫০০ কোটির অর্থসাহায্য দিয়েছিলেন। তবে তিনি অর্থসাহায্য দিয়েই থেমে থাকেননি। কোভিড ১৯ মোকাবেলায় ব্যবহৃত সরঞ্জাম দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়েছিলেন। এবার চারটি সরকারি হাসপাতালকে সম্পূর্ণ নিজেদের দায়িত্বে কোভিড সেন্টার হিসেবে গড়ে তুলছে টাটা ট্রাস্ট। আগামী ১৫ জুন থেকে হাসপাতালগুলিতে পরিষেবা দেওয়া হবে।

টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন টাটা জানিয়েছেন, ‘এটা অত্যন্ত জরুরি সময়। আমাদের সকলের জন্যে এটা অত্যন্ত কঠিন এক চ্যালেঞ্জের সময়।’

সূত্রের খবর, মহারাষ্ট্রের সাংলিতে তৈরি করা হয়েছে ৫০ বেডের কোভিড হাসপাতাল। বুন্ধনাতে ১০৬ বেডের উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে ১৬৮ বেডের ও গোন্দাতে ১০৬ বেডের করোনা হাসপাতালের কাজ প্রায় শেষের পথে। এবং এই প্রতিটি হাসপাতালেই থাকবে ক্রিটিকাল কেয়ার ইউনিট, ছোট অপারেশন সেন্টার, প্যাথোলজি ও রেডিওলজি এবং ডায়ালিসিসের সুবিধা।

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...