Saturday, May 16, 2026

মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র সীমান্তে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

Date:

Share post:

খাবার নেই। নেই বাড়ি ফেরার ব্যবস্থাও। এই নিয়েই ক্ষোভ তুঙ্গে। মধ্যপ্রদেশ মহারাষ্ট্র সীমান্তে বিক্ষোভ দেখান পরিযায়ী শ্রমিকরা। খাবার এবং বাড়ি ফেরানোর দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান তাঁরা। মহারাষ্ট্র থেকে উত্তরের রাজ্যগুলিতে ফেরার দাবিতে মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার সেনধাওয়া এলাকায় জড় হন পরিযায়ী শ্রমিকরা।

বৃহস্পতিবার সেখানে তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এরপরে ধৈর্যের বাঁধ ভেঙে যায় তাঁদের। শুরু হয় বিক্ষোভ। একদল শ্রমিক বলেন, সরকার তাঁদের জন্য কোনও ব্যবস্থা করেনি। খাবার নেই। বাড়ি ফেরার জন্য যানবাহনের ব্যবস্থা নেই। বিক্ষোভ দেখাতে গিয়ে পাথর ছোড়েন পরিযায়ী শ্রমিকরা। পরিচয়ে শ্রমিকদের ওই দলে মহিলা, শিশু, সকলেই আছেন। এদিকে মধ্যপ্রদেশ সরকার জানিয়েছে ১৫ হাজার শ্রমিককে সীমান্ত থেকে নিয়ে আসা হয়েছে। শেষ তিনদিন ধরে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...