Tuesday, March 17, 2026

অশান্তি কাটিয়ে স্বাভাবিক হচ্ছে তেলেনিপাড়া, জানালেন মন্ত্রী-পুলিশ কমিশনার

Date:

Share post:

হুগলি জেলার তেলেনিপাড়া অশান্তির ঘটনায় অনেক আগেই তৎপরতা শুরু করে দিয়েছে প্রশাসন। অশান্তি যাতে না ছড়ায়, তার জন্য জেলার ১১টি থানা অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ আছে। ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আজ, শুক্রবার চন্দনগর থানাতে প্রশাসনিক বৈঠক ছিল। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইন্দ্রনীল সেন বলেন, পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে। করোনা-সহ অন্য বিষয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে, সে বিষয়টি নজরে রেখেছেন মুখ্যমন্ত্রীও।

হুমায়ুন কবীর বলেন, এখন পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে এসেছে। এ পর্যন্ত ১২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এবং এর সঙ্গে আর কারা কারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে। যারা অশান্তি পাকিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। কঠোর হাতে মোকাবিলা করা হবে। তবে একটা ভালই খবর, এই ঘটনায় কারও জীবনহানি ঘটেনি।

সেইসঙ্গে পুলিশ কমিশনার জানান, জেলার করোনা আক্রান্ত রোগীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। গোটা পরিস্থিতি নিয়ে হুগলির সাংসদের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...