Thursday, April 9, 2026

একদিনে সাড়ে ৬ হাজারের বেশি টেস্ট, রেকর্ড এরাজ্যে

Date:

Share post:

করোনা পরীক্ষায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এবার সাড়ে ৬ হাজারের বেশি টেস্ট করে দেখিয়ে দিল পশ্চিমবঙ্গ। এর আগে মঙ্গলবার থেকে ৫ হাজারের বেশি টেস্ট হয়েছে রাজ্যজুড়ে। বৃহস্পতিবার টেস্ট হয় ৫২০৫টি নমুনা। জানা গিয়েছে শুক্রবার ২১টি ল্যাবরেটরিতে ৬৭০৬টি পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবারের তুলনায় ২৯% বেশি। এদিন পর্যন্ত রাজ্যে মোট ৬৯ হাজার ৫৪৩টি অর্থাৎ প্রায় ৭০ হাজার করোনা পরীক্ষা করা হয়েছে।

প্রসঙ্গত, কলকাতায় কমেছে কনটেনমেন্ট জোনের সংখ্যা। ৩৩৯ থেকে একধাক্কায় কমে হয়েছে ২৮৬। শুক্রবারের হিসেব অনুযায়ী মোট করোনা আক্রান্ত রোগী ছিলেন ২৪৬১ জন।রাজ্য জুড়ে কোভিডের কারণে মোট মৃত্যু হয়েছে ১৫৩ জনের। কো-মরবিডিটির কারণে মৃত্যু সংখ্যা ৭২। শুক্রবার পর্যন্ত চিকিৎসা সুস্থ হয়ে উঠেছেন ৮২৯ জন।

Related articles

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...