Sunday, May 3, 2026

কোনও নার্স’কেই ফিরে আসতে বলা হয়নি, ভিডিও বার্তায় জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বেশ কয়েক দিন ধরেই কলকাতায় কর্মরত ভিনরাজ্যের নার্সরা ঘরমুখো৷ মণিপুরসহ একাধিক রাজ্যের নার্সরা একের পর এক ফিরে যাচ্ছেন নিজের রাজ্যে। এই পরিস্থিতিতে মুখ খুলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, এই রাজ্যের কোনও নার্স, চিকিৎসক বা স্বাস্থ্য কর্মীকে রাজ্যে ফিরে আসার কথা বলা হয়নি। রাজ্য প্রশাসনের তরফে জারি করা হয়নি তেমন কোনও নির্দেশিকাও। পাশাপাশি মণিপুরের মুখ্যমন্ত্রী এটাও বলেছেন, তাঁদের যেমন ফিরে আসতে বলা হয়নি, তেমনই তাঁদের আবার কর্মস্থলে ফিরে যাওয়ার কথাও রাজ্য সরকার বলবে না। এ রাজ্যের নার্স-সঙ্কটের পিছনে মণিপুর সরকারের কোনও ভূমিকা নেই বলেই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ। ফেসবুক পেজে একটি ভিডিও-বার্তায় বীরেন জানান, ভিন্‌ রাজ্যে কর্মরত নার্সদের ফিরে আসার জন্য তাঁর সরকার কোনও ‘অ্যাডভাইসরি’ বা নির্দেশিকা দেয়নি। ভিন্‌ রাজ্যে করোনা-যুদ্ধে শামিল মণিপুরি চিকিৎসক-নার্সদের জন্য তিনি গর্বিত। তবে একই সঙ্গে ভিডিয়ো-বার্তায় বীরেন বলেন, ‘‘নার্স, চিকিৎসকেরা যদি স্বচ্ছন্দ না-হন, আমি ভিন্‌ রাজ্যে তাঁদের কাজ করতে বাধ্য করাতে পারি না। এটা পুরোপুরি তাঁদের নিজেদের সিদ্ধান্ত।’’

প্রসঙ্গত, গত কয়েক দিনে কলকাতার বিভিন্ন হাসপাতালে কর্মরত ভিন রাজ্যের অন্তত ৩৫০ জন নার্স বাড়ি ফিরে গিয়েছেন। তাঁদের ‘ট্রানজিট পাশের’ ব্যবস্থা সংশ্লিষ্ট রাজ্য সরকারই করেছে।

Related articles

দিল্লির বিবেক বিহার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

দিল্লির (Delhi) বিবেক বিহার (Vivek Bihar) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জনের মৃত্যু হয়েছে এবং রবিবার সকালের এই ঘটনায় ১০...

ট্রেনের বগির মাথায় শুয়ে যুবক! মারাত্মক কাণ্ড বিভূতি এক্সপ্রেসে

নির্ধারিত সময় মেনেই শনিবার পানাগড় স্টেশনে (Panagarh Station) ঢুকেছিল বিভূতি এক্সপ্রেস (Bibhuti Express)। আচমকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।...

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...