Tuesday, March 24, 2026

ফের বাস-ট্রাকের সংঘর্ষে আহত ১২ পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

ফের দুর্ঘটনায় আহত পরিযায়ী শ্রমিকরা। এবারের ঘটনা উত্তরপ্রদেশের কুশিনগর জেলায়। বাসটি শ্রমিকদের নিয়ে বিহারের ভাগলপুরে যাচ্ছিল। বাসটির বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে আহত হয় ১২ জন পরিযায়ী শ্রমিক।

ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে উত্তরপ্রদেশের জাতীয় সড়কের পাঠেরওয়ার পেট্রোল পাম্পের কাছে।

পরিযায়ী ১২ জনই গুরুতর আহত হয়েছেন এবং তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ভর্তি করা হয়েছে গোরক্ষপুর মেডিকেল কলেজে।

পুলিশকর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে কুশিনগরবাসীর সহায়তায় আহতদের তমকুহি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের গোরক্ষপুরে স্থানান্তরিত করা হয়।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনার তদন্ত করার কথা বলেছে। এবং যারা এই দুর্ঘটনায় আহত হয়েছে তাদের পর্যাপ্ত চিকিৎসার কথা বলেছেন।

Related articles

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...