Saturday, May 16, 2026

লাশের সঙ্গে পাঠানো হল উত্তরপ্রদেশের আহত শ্রমিকদের!

Date:

Share post:

অমানবিক উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। মৃতদেহের সঙ্গে ফেরানো হল আহত শ্রমিকদের। ন্যক্কারজনক, অমানবিক ঘটনা।

উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৮ জন পরিযায়ী শ্রমিকের, আহত হয়েছিলেন প্রায় ১৫ জন শ্রমিক। মৃতদের মধ্যে পুরুলিয়া ও ঝাড়খণ্ডের পাঁচ জন ছিলেন এবং আহত ছিলেন এই এলাকার অনেকে। তাদেরকে ট্রাকে করে ফেরানোর ব্যবস্থা করে উত্তর প্রদেশ পুলিশ। সেই শ্রমিকরা দুর্বিষহ যাত্রাপথের কথা প্রকাশ্যে এনেছেন। তাঁরা জানিয়েছেন, মৃতদেহগুলির সঙ্গেই তাঁদের ট্রাকে তুলে দেওয়া হয়। দীর্ঘ দু’দিনের বেশি যাত্রাপথে সারাক্ষণই তাঁরা মৃতদেহের সঙ্গে ছিলেন। মৃতদেহ থেকে পচনের গন্ধ বের হচ্ছিল। তারমধ্যে কার্যত তারা বসে থাকতে পারছিলেন না। আশঙ্কা করছিলেন অন্যভাবে সংক্রামিত হতে পারেন। সেই সঙ্গে দুর্ঘটনায় তাঁরা আহত ছিলেন, নড়ার ক্ষমতাও ছিল না। কিন্তু নিরূপায় হয়েই তারা এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফিরে আসতে বাধ্য হন। আহত শ্রমিকরা বলেছেন যেভাবে ফিরেছেন একসময় মনে হচ্ছিল তারাও বাড়ি ফেরার আগে মৃত্যুর কোলে ঢলে পড়বেন। কী বলবেন যোগী সরকার?

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...