Monday, March 23, 2026

দিক বদল করে আমফান আছড়ে পড়বে দিঘাতে

Date:

Share post:

দিক বদল করছে আমফান। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় আছড়ে পড়ার স্থান বদল করেছে ঘূর্ণিঝড়। সাগর দ্বীপ থেকে মুখ ঘুরিয়ে বুধবার দিঘাতে আছড়ে পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আমফান অতি শক্তিশালী ঘূর্ণিঝড়’-এ পরিণত হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এ রাজ্য সহ ওড়িশা উপকূলে জারি হয়েছে সতর্কতা। উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোবে। তারপর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এটি দিঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের উপর দিয়ে বয়ে যাবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া জেলায় প্রবল বৃষ্টিপাত হবে বলে জানায় হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার ভোর সাড়ে পাঁচটায় এর অবস্থান ছিল পারাদ্বিপের ৭৯০ কিলোমিটার দক্ষিণে। দিঘার ৯৪০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। খেপুপাড়ার ১০৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে। অর্থাৎ রাজ্য থেকে হাজার কিলোমিটারেরও কম দূরত্বে এর অবস্থান। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার ভোরে ঘূর্ণিঝড়ের অবস্থান ছিল দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্য পশ্চিম ও পশ্চিম দিকে। অক্ষাংশ ছিল ১৩.২ ডিগ্রি উত্তর, দ্রাঘিমাংশ হবে ৮৬.৩ ডিগ্রি পূর্বে। ক্রমশ এগিয়ে বাঁক নিয়ে এগিয়ে আসবে বাংলার দিকে।

Related articles

অনামী ত্যাগীই নাইটদের তুরুপের তাস! জেনে নিন কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ

দুয়ারে আইপিএল। সব দলেরই প্রস্তুতি চলছে জোর কদমে। প্রতি মরশুমের আইপিএলেই (IPL) একাধিক তরুণ ক্রিকেটার নজর কাড়েন, এমনকি...

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...