Monday, May 4, 2026

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, মত তালিবানের

Date:

Share post:

কাশ্মীর নিয়ে তালিবানদের অবস্থান বরাবরই সন্দেহজনক। উপত্যকায় পাক মদতপুষ্ট জঙ্গিদের তালিবানরা ইন্ধন জুগিয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। কিন্তু তালিবানদের বক্তব্য, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং তাতে নাক গলাতে চান না তারা। তাদের এই অবস্থানে অবাক গোটা বিশ্ব।

তালিবানদের রাজনৈতিক শাখা ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের মুখপাত্র সুহেল শাহিন মঙ্গলবার একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, “কাশ্মীরের সঙ্গে তালিবান-যোগ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম প্রচার করছে তা ভুল। কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না তালিবান।”

প্রসঙ্গত, বহুবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে তালিবানরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে নারাজ। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাইদ মনে করেন কাশ্মীর সমস্যা সমাধান না হলে এই সমীকরণ সহজ হবে না। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেই বিষয়ে কিছুই বলার নেই বলে স্পষ্ট করেছে তালিবান।

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে