Saturday, April 18, 2026

শিলিগুড়ি: বোর্ডে কংগ্রেস না থাকায় আক্ষেপ নেই, মন্তব্য শংকর মালাকারের

Date:

Share post:

শিলিগুড়ি পুরনিগমের বোর্ড গঠনের সময় কংগ্রেসের সমর্থন নিয়েছিল বামেরা। কিন্তু বোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর যখন প্রশাসকমণ্ডলী গঠন হয় তখন আর কংগ্রেসকে রাখা হয়নি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয় শহরজুড়ে। যদিও তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেনি কংগ্রেস। উল্টে রাজ্য সরকারের মনোনীত বোর্ডে না থাকায় তাঁদের কোনও আক্ষেপ নেই বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা দার্জিলিং জেলার সভাপতি শংকর মালাকার। তিনি বলেন, “আমরা বাইরে থেকে সমর্থন করেছিলাম বোর্ড গঠনের জন্য, যাতে শিলিগুড়ির মানুষ বিপাকে না পড়েন। তারপর প্রশাসকমণ্ডলীতে আমরা না থাকায় বিন্দুমাত্র আক্ষেপ নেই। কারণ সরকারের অধীনে আমরা থাকতে চাই না”। শুধু তাই নয়, এরপরে আবার নির্বাচন হলে তৃণমূলের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েই লড়বেন বলে জানান তিনি। এই সময় সকলকে করোনার বিরুদ্ধে লড়তে হবে বলে মন্তব্য করেন শংকর মালাকার। তাঁরা প্রশাসক বোর্ডকেও সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

এ বিষয়ে প্রশাসক অশোক ভট্টাচার্য বলেন, কংগ্রেস কোনও সময় উপেক্ষিত ছিল না। এই বোর্ড আইন অনুযায়ী হয়েছে।অন্যান্য জায়গায় যেভাবে বোর্ড গঠন হয়েছে সেই নিয়মেই এই বোর্ড গঠন হয়েছে। “কংগ্রেস কাউন্সিলরদের নিয়েই আমরা বোর্ড চালাব” বলে জানান অশোক ভট্টাচার্য। নির্বাচনে জোট হবে কি না সেটা দল সিদ্ধান্ত নেবে। তাঁরা জোট চান বলে মন্তব্য করেন এই বর্ষীয়ান সিপিআইএম নেতা।

Related articles

আবাসনে ঢুকে জোর করে ভোটপ্রচার! তাপসের বিরুদ্ধে থানায় অভিযোগ, মানতে নারাজ বিজেপি প্রার্থী

অনুমতি না নিয়ে জোর করে আবাসনে ঢুকে ভোটপ্রচার! কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রের (Maniktala Assembly Seat) বিজেপি (BJP) প্রার্থী...

IPL: ইডেনে বৈভব শো-তে বাদ সাধতে পারে কালবৈশাখী? নাইটদের দলে বদলের সম্ভাবনা

রবিবার ফের ইডেনে নামছে কেকেআর (KKR vs RR)। প্রতিপক্ষ, রাজস্থান রয়্যালস। যে দলে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়ালের তারকারা...

২০২৩-এ পাস হওয়া বিল আনুন: মহিলা সংরক্ষণে বিজেপির মিথ্যাচারে দাবি প্রিয়াঙ্কার

বিলে রাষ্ট্রপতি স্বাক্ষর করলেন। তারপরেও বিল আইনে পরিণত হল না ৩ বছর ধরে। এবার ডিলিমিটেশনের ছাতার তলায় সেই...

মোহনবাগান সাফল্য পেলে কেন ব্যর্থ লখনউ? কারণ জানালেন গোয়েঙ্কা

আইপিএলে লখনউ সুপার জায়ান্টের (Lucknow Super Giants) মালিক এবং আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) প্রধান...