Sunday, March 15, 2026

রক্ত সঙ্কট দূর করতে কোচবিহারে রক্তদান শিবিরের আয়োজন মহিলা তৃণমূল কংগ্রেসের

Date:

Share post:

করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে আকাল পড়েছে রক্তের। রক্তের চরম সঙ্কটে ভুগছেন রোগীরা। এই সঙ্কট দূর করতে কোচবিহারের তুফানগঞ্জ রামপুর ২ নং অঞ্চল কমিটির উদ্যোগে ও অঞ্চল সভাপতি নিরঞ্জন সরকারের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

এই শিবিরে ১৫০ জন রক্তদান করেছেন। যার মধ্যে ৫০ জন মহিলা, ১০০ জন পুরুষ। উপস্থিত ছিলেন কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস কমিটির সভানেত্রী শুচিস্মিতা দেব শর্মা, তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক মানিক দে সহ তৃণমূল কংগ্রেস কর্মীরা। শুচিস্মিতা দেব শর্মা বলেন, “রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্যোগে বিভিন্ন জায়গায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে রামপুর বাজারে স্বেচ্ছায় রক্তদান শিবির করা হলো।”

spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...