Thursday, June 25, 2026

টলিপাড়ায় আশার আলো: ক্লিন এরিয়ায় আউটডোর শুটিং-এর অনুমতি নবান্নের

Date:

Share post:

লকডাউনের মধ্যেও টলিপাড়ায় খুশির খবর। রাজ্যের কিছু কিছু জায়গায় মিলল আউটডোর শুটিং-এর অনুমতি। লকডাউনের চতুর্থ পর্যায় কোন কোন বিষয়ে ছাড় থাকবে তা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রেড ও অরেঞ্জ জোনকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: এ, বি এবং সি। সি অর্থাৎ ক্লিন এরিয়াতে অনেক কিছুই খোলার অনুমতি দেওয়া হয়েছে। সেইমতো সি এরিয়াতে সিনেমা, সিরিয়াল, তথ্যচিত্র- এই ধরনের আউটডোর শুটিং করা যাবে বলে অনুমতি দিয়েছে নবান্ন। তবে সে ক্ষেত্রে যথাসম্ভব সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। কম সংখ্যক লোক নিয়ে কাজ করতে হবে। যথাসম্ভব মাস্ক এবং গ্লাভস ব্যবহার করতে হবে। এই খবরে স্বভাবতই আশার আলো দেখছেন বাংলার সিনেমা- সিরিয়াল জগতের মানুষ। ঘোষিত লকডাউনের আগে থেকেই টলিপাড়ায় বন্ধ শুটিং। কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় আউটডোর শুটিং। ফিরে আসতে হয় অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীদের। তারপর থেকে কার্যত আর কোনও কাজ নেই টলিপাড়ায়। এই পরিস্থিতিতে চিন্তার মেঘ রুপোলি পর্দার আকাশে। আউট শুটিংয়ের অনুমতি মেলায় কিছুটা আশার আলো দেখছেন সবাই।

Related articles

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...