Saturday, May 23, 2026

সিইএসসি নিয়ে সামান্য দুচারটি কথা, কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

আপনি একাধিক দল থেকে সরকার বাছতে পারেন।

আপনি একাধিক নেটওয়ার্ক থেকে নিজের ফোন পছন্দ করতে পারেন।
আপনি যে কোনো জিনিসের একাধিক ব্র্যান্ড থেকে নিজের পছন্দেরটি নিতে পারেন; এমনকি কাগজ, চ্যানেল, পোর্টাল পর্যন্ত।

শুধু আপনাকে সিইএসসির থেকেই বিদ্যুৎ নিতে হবে। কেন?
অন্য কোনো বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা থাকবে না। কেন?
সরকার যারই হোক, যুগে যুগে পাশে সেই সিইএসসি কর্ণধাররা। কেন?
বাংলায় বিদ্যুৎ প্রকল্প বা বিপণনের স্বপ্ন নিয়ে কেউ এলে বিদেয় হয়ে যেতে হয়। কেন?
বিদ্যুতের দাম বাড়া আর মিটার রিডিং রহস্যের সন্তোষজনক উত্তর মানুষ পান না। কেন?
বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে যুগে যুগে কোনো দলের কোনো আন্দোলন ( ব্যতিক্রম এস ইউ সি) তীব্র চেহারা নেয় না। কেন?

অবিলম্বে কলকাতার মানুষের সামনে বিদ্যুৎ পরিষেবায় যথাযোগ্য সংস্থা বেছে নেওয়ার অধিকার চাই।
একাধিক বিদ্যুৎ উৎপাদন ও পরিষেবা সংস্থাকে কাজ করতে দেওয়া হোক।

সিইএসসি নিশ্চয়ই থাকুক। পরিষেবা ভালো করুক। কিন্তু বাধ্যতামূলকভাবে সিইএসসি থাকবে? কেন প্রতিযোগিতার মধ্যে দিয়ে আসবে না?

অতীতে যুগে যুগে বহুবার লিখেছি।
আবার লিখলাম।
এবারও কাজ হবে না।
বিদ্যুৎ স্বাভাবিক হলেই মানুষ সন্ধেয় টিভির তরজা কিংবা সিরিয়ালে ডুবে যাবেন।

অতএব, সিইএসসি যুগ যুগ জিও।
দুচারটি বিক্ষোভের খবরে কান দেবেন না স্যর।
ওসব দুদিনের ঝামেলা। বড়জোর সরকারকে দোষ দেবে। পুরপিতাকে ঘেরাও করবে।
কারেন্ট এসে গেলেই সবাই সব ভুলে যাবে।

স্যর, আপনারা ছিলেন, আছেন, থাকবেন।

 

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...