Friday, April 24, 2026

৫ জেলার বিদ্যুৎ স্বাভাবিক করতে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের সাহায্য চাইলেন মমতা

Date:

Share post:

আমফান বিধ্বস্ত কলকাতা সহ জেলাগুলিতে বিদ্যুৎ ও জলের পরিস্থিতির উন্নতি হয়নি শুধু কলকাতাতেই তিন হাজারের বেশি গাছ পড়েছে এবং বিদ্যুতের তারও ছিঁড়েছে। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্য সরকার বিগত ৪৮ ঘন্টা ধরে তৎপর। সিইএসসি পরিষেবা ফেরাতে ব্যর্থ হলেও রাজ্য সরকার আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে সব ধরণের ব্যবস্থা নেওয়া শুরু করেছে। বিশেষ ফোর্স নামানো হয়েছে। পুরকর্মী-এনডিআরএফ-এর কর্মী, বিদুৎ বন্টন সংস্থার কর্মী এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট দফতরের কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছেন। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মুখ্যমন্ত্রী বিদ্যুৎ সংযোগ দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রকের সাহায্য চাইলেন। মুখ্যমন্ত্রী মনে করছেন আমফানের জেরে যা হয়েছে তা কার্যত জাতীয় বিপর্যয়। তাই কেন্দ্রীয় সংস্থাগুলোরও এই কাজে হাত বাড়িয়ে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী শুধু কলকাতা নয়, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং নদীয়ার বিস্তীর্ণ অঞ্চলে দ্রুত বিদ্যুৎ ও জলের লাইন ফেরাতে এই সাহায্য চেয়েছেন।

Related articles

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...

৬ মাসের মধ্যে পুরসভা হবে ক্যানিং, জানালেন অভিষেক

নির্বাচনের ফল (West Bangal Election Result) ঘোষণার ছ-মাস পর ক্যানিংকে যাতে পুরসভা করা যায়, তার সমস্ত রকম ব্যবস্থা...

প্রথমদফায় তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে: দাবি তৃণমূলের সেনপতির, ৪ মে বাংলায় থাকতে বললেন শাহকে 

”প্রথম দফায় তৃণমূল সেঞ্চুরি পার করে দিয়েছে। আমি রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করি না, যখন করি, তখন কিন্তু মিলে যায়।...