Sunday, May 17, 2026

আমার সঙ্গে যোগাযোগ রাখলে তিনদিন আগেই সেনা নামানো যেত, রাজ্যকে দুষে ফের টুইট রাজ্যপালের

Date:

Share post:

সুপার সাইক্লোন আমফানের দাপটে বিপর্যস্ত রাজ্যের একাংশ। চারপাশে ধ্বংসস্তূপের করুণ ছবি দেখে ব্যথিত সকলেই। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে সেই বেদনা প্রকাশ করে টুইটও করেছিলেন জগদীপ ধনকড়। যদিও তাঁর রবিবারের টুইটে ফের উঠে এল রাজ্য সরকারের সমালোচনা। রাজ্যপাল লিখলেন, রাস্তা সাফাইয়ে আরও তিনদিন আগেই সেনা নামানো উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের।
প্রসঙ্গত, শনিবার বিকেলে সেনাবাহিনীর সাহায্য চেয়ে স্বরাষ্ট্র দফতর টুইট করে। এরপরই সেই আবেদনে সাড়া দিয়ে সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা দল – সকলে রাত থেকেই কাজে নেমে পড়েছেন । শহর কলকাতা ও শহরতলির বিভিন্ন অংশে ভেঙে পড়ে থাকা বড় বড় গাছ সরিয়ে দেওয়ার কাজ চলেছে। রবিবার সন্ধ্যাতেও সেই কাজ চলছে। জলপাইরঙা পোশাক পরা বাহিনীর সেই কাজের ভিডিও টুইটারে পোস্ট করে জগদীপ ধনকড় লেখেন, আমফান আছড়ে পড়ার আগে থেকেই সেনাবাহিনী পুরোদমে প্রস্তুত ছিল বিপর্যয় মোকাবিলায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনেক পরে তাঁদের কাজে নামিয়েছে। মাঝে এতজন মানুষকে দুর্ভোগ পোহাতে হল। সেনা খুব অল্প সময়ের মধ্যে দারুণ কাজ করছে।রবিবার সকালে রাজ্যপালের এহেন একাধিক টুইট দেখে কিছুটা স্তম্ভিত রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...