Saturday, March 14, 2026

“ভাবছি, তুই কী ভাববি! কিন্তু নিজেকে আটকাতে পারছি না”, কার জন্য লিখলেন শুভশ্রী?

Date:

Share post:

করোনা সংক্রমণ। সেটা থেকে বাঁচতে লকডাউন। মানুষের মৃত্যু। অর্থনীতির বেহাল দশা। এইসব মন খারাপের খবরের মধ্যে এক টুকরো খুশির হাওয়া এনে দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। জানিয়েছিলেন মা হতে চলেছেন তিনি। তারপরে এল আমফান। চারিদিকে আরও ধ্বংসের ছবি। আরও হাহাকার। আরও অসহায়তা। এসব দেখে নিজের গর্ভস্থ সন্তানের জন্য কলম ধরলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সন্তানের উদ্দেশে লিখলেন চিঠি। লিখলেন, “মনটা বড্ড খারাপ। সারাক্ষণ চেষ্টা করছি মনটাকে ঠিক রাখার, কিছুতেই পারছি না। সবাই বলে প্রেগনেন্ট হলে হাসিখুশি থাকতে হয়, কী করে থাকব বল তো! তোর কথা ভেবেই সব ভোলার চেষ্টা করছি। কিন্তু এত ধ্বংসস্তূপ আগে কখনও দেখিনি যে। কান্না চেপে রাখতে পারছি না। নিজের মনটাকে বোঝানোর চেষ্টা করছি যে, না এখন মন খারাপ করলে চলে না! ভাবছি তুই কী ভাববি? কিন্তু নিজেকে আটকে রাখতে পারছি না।”

সন্তানকে লেখা এই চিঠি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পড়ে শুনিয়েছেন রাজ-ঘরণী।
চিঠির প্রতি ছত্রে ছত্রে উল্লেখ আছে অসহায়তার কথা। তিনি লিখেছেন, কলকাতার সবুজ দেখাতে পারলেন না সন্তানকে।
“৮২ হাজার ঘর ভেঙে গেল এই ঝড়ে। কী করছে এখন সেই গৃহহারা মানুষগুলো? তার ওপরে করোনার প্রভাব তো বাড়ছেই। এমনিই কম অভাব ছিল না ওদের। এখন মুখে তোলার অন্নটুকুও নেই। আশ্রয় বলতে মাথার ছাদটুকুই ছিল সেটাও উড়ে গেল।” এসব দেখে তিনি মন ঠিক রাখতে পারছেন না; জানিয়েছেন শুভশ্রী।
তাঁর লেখায় উঠে এসেছে আরও একটি শিশুর কথা। তিনি লিখছেন, “আজকে সারাদিন একটা ছবি সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, বছর চারেকের একটা বাচ্চা বুক সমান জল পেরিয়ে খাবার নিতে এসেছে ত্রাণ শিবিরে। এরপরেও তোর কথা ভেবে কী করে বেশি বেশি খাই বলতো? এই তো আর কিছু বছর পরে তুইও ওর সমানই হবি। ও তো তোর মতোই। কী দোষ করেছিল ও?”
তবে চিঠির শেষের দিকে তিনি লিখেছেন এগুলো হয়তো প্রকৃতির প্রতি মানুষের অবহেলা নিপীড়নের প্রতিশোধ তবে ভাবী মায়ের আশা, বাংলা একদিন ঘুরে দাঁড়াবেই। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরবে তিলোত্তমা।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...