Tuesday, June 23, 2026

আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত বারাকপুরের ৮ টি গ্রাম

Date:

Share post:

আমফানের ক্ষতচিহ্ন রয়েছে রাজ্য জুড়ে। একইভাবে ক্ষতি হয়েছে উত্তর ২৪ পরগনার বিভিন্ন অঞ্চল। যার মধ্যে রয়েছে

বারাকপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৮ টি গ্রাম। ঘূর্ণিঝড়ের ফলে পানপুরের কেউটিয়া পঞ্চায়েতে প্রায় ৫০০ বাড়ির ক্ষতি হয়েছে। বিডিও বারাকপুর ১ তরুন কান্তি ঘোষ জানান, সব মিলিয়ে ২ হাজার বাড়ি ক্ষতি হয়েছে। পর্যবেক্ষণ করে সরকারি ভাবে সাহায্য করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে কোনও সাহায্য এখনও পর্যন্ত পৌঁছয়নি বলে জানা গিয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে কেউ আশ্রয় নিয়েছেন প্রতিবেশীর বাড়িতে। কেউ বা ওই ভাঙা ঘর আগলে পড়ে আছেন। এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জানান, ঝড় বৃষ্টিতে ভেসে গিয়েছে তাঁর বই, খাতা।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...