Friday, May 15, 2026

প্রায় ১২০০ ট্রেনে ১৬ লাখ পরিযায়ী শ্রমিককে ফিরিয়ে রেকর্ড যোগী সরকারের !

Date:

Share post:

বাংলা না পারলেও, পেরেছে যোগীর উত্তরপ্রদেশ। এই লকডাউনের মধ্যেও নিজের রাজ্যে ২৪ লক্ষ পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ তৎপর হয়েছে। এদের মধ্যে ১৫.৫২ লক্ষ শ্রমিক ফিরেছে ১১৭৪টি ট্রেনে করে। এছাড়া বাস ও অন্যান্য যানে ঘরে ফিরেছেন পরিযায়ীরা।উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব অবনীশ অবস্তি জানিয়েছেন , ‘লকডাউনের সময়ে বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১৬ লক্ষ পরিযায়ী শ্রমিক স্পেশাল ট্রেনে উত্তরপ্রদেশ ফিরেছেন, যা এখনও পর্যন্ত রেকর্ড । পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ১,১৯৯ টি ট্রেন অনুমোদন করেছে সরকার।
এই ট্রেন পরিষেবা দেওয়ার আগে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং থেকে শুরু করে ট্রেনের কোচগুলির স্যানিটাইজেশন সবই করা হয়েছে নিয়ম মেনে। যাত্রীদের বিনামূল্যে খাবার ও জলও দেওয়া হয়েছে দক্ষিণ-মধ্য রেল-এর পক্ষ থেকে । যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে ট্রেনগুলিতে ছিলেন একাধিক পুলিশ আধিকারিক।
পরিসংখ্যান বলছে , ১ মে থেকে এখনও পর্যন্ত দেশজুড়ে ২,৩১৭টি শ্রমিক স্পেশাল ট্রেনে ৩১ লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরানো হয়েছে, যার সিংহভাগই ফিরেছে উত্তরপ্রদেশে ।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...