Wednesday, March 25, 2026

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কিশোরীর গলা কেটে খুন করে পলাতক যুবক

Date:

Share post:

দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব। আর তাতে রাজি না হওয়ায় মর্মান্তিক পরিণতি ঘটলো একাদশ শ্রেণীর ছাত্রীর। তার গলার নলি কেটে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। মৃতা কিশোরীর নাম তৃষা বাগ (১৭)। আজ, বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হাওড়ার উদয়নারায়ণপুরের গড় ভবানীপুর গ্রামে।

ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত যুবক আনন্দ বাগ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তৃষাকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল অভিযুক্ত আনন্দ। কিন্তু কিশোরী কিছুতে রাজি না হওয়ায় তাকে উত্যক্ত করতে শুরু করে অভিযুক্ত। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদও হয়।

জানা গিয়েছে, আজ সকালে টিউশন থেকে সাইকেলে ফেরার পথে কিশোরীর পথ আটকায় আনন্দ। এরপর একটি ধারালো অস্ত্র দিয়ে তৃষার গলায় কোপ মারে সে। ঘটনাস্থলেই লুটিয়ে পরে কিশোরী। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Related articles

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...