Thursday, May 14, 2026

সাধনকে শোকজ দলের, চিঠি দিলেন সুদীপ

Date:

Share post:

পুর প্রশাসক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তোপ দেগে শোকজের চিঠি হাতে পেলেন মন্ত্রী সাধন পান্ডে। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করেছেন উত্তর কলকাতা জেলা তৃণমূল সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়। মূল অভিযোগ বর্ষীয়ান রাজনৈতিক নেতা হওয়া সত্ত্বেও দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে কেন মুখ খুলেছেন। এ ব্যাপারে সাধন পান্ডের কোনও বক্তব্য পাওয়া যায়নি। আমফান বিপর্যয় মোকাবিলা নিয়ে সাধন পুর প্রশাসক ফিরহাদ হাকিমকে অভিযোগের কাঠগড়ায় তোলেন। বলেন বিপর্যয় মোকাবিলায় যথাযথ প্রস্তুতি ছিল না। দলের আর এক বিধায়ক তথা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় একইভাবে পুরসভার কাজকর্মের সমালোচনা করেন। যদিও তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, উনি বর্ষীয়ান নেতা। তাঁর কোনও বক্তব্য থাকতেই পারে। কিন্তু প্রকাশ্যে বললা উচিত হয়নি। যদিও তৃণমূল কংগ্রেসের একটি অংশের বক্তব্য, প্রকাশ্যে বলা মানেই শত্রুতা বা বিরোধিতা করা নয়, সংশোধনের বার্তা দেওয়া।

Related articles

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...