Wednesday, June 24, 2026

২২০ কিলোমিটার পাড়ি দিয়ে সুন্দরবনের ধ্বংসস্তূপে ত্রাণ নিয়ে একদল মোহনবাগানি

Date:

Share post:

শুধু একটি ক্লাব বা ফুটবল নয়। আবেগের আরেক নাম মোহনবাগান। ভালবাসার প্রতিবিম্ব মোহনবাগান। ফলে শতাব্দী প্রাচীন ক্লাবের প্রতিটি সমর্থকই খেলাধুলার পাশাপাশি আবেগ আর ভালবাসাকে আগলে রাখতে পছন্দ করে। তাই মারণ ভাইরাস করোনা হোক কিংবা সুপার সাইক্লোন আমফানের ভয়ঙ্কর তাণ্ডব, কোনও কিছুই দমাতে পারেনি মোহনবাগানিদের। তাইতো সুদূর বর্ধমান থেকে ২২০ কিমি পথ পাড়ি দিয়ে তাঁরা পৌঁছে গিয়েছিলি দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন লাগোয়া প্রত্যন্ত কিছু গ্রামে।

বর্তমানে যে গ্রামগুলি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেখানে অসহায় মানুষের সঙ্গী চোখের জল আর হাহাকার। আমফান বিপর্যস্তদের পাশে দাঁড়িয়েছে পূর্ব বর্ধমানের মোহনবাগান সমর্থকরা। দিনভর ঘুরে ঘুরে তারা ত্রাণ বিলি করে।

ত্রাণের উপকরণের মধ্যে ছিল ত্রিপল, রেশন , চিঁড়ে, গুড় , মহিলাদের জন্য স্যানিটারি ন্যাপকিন আর ব্লিচিং পাউডার। আর সঙ্গে নিয়ে ফিরলো আশীর্বাদ, ভালোবাসা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...