Wednesday, June 24, 2026

অভিনব উদ্যোগ! উচ্চস্বরে গান চালিয়ে পঙ্গপাল তাড়াচ্ছেন এক ডিজে

Date:

Share post:

দেশজুড়ে করোনার ভয়ানক প্রকোপে সন্ত্রস্ত মানুষ। সঙ্গে কিছু কিছু জায়গায় সুপার সাইক্লোন আমফানের তাণ্ডব। তাতেও রক্ষা নেই, এবার উড়ে আসছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের দল। পঙ্গপালের আক্রমণে জেরবার রাজস্থান, উত্তরপ্রদেশ-সহ দেশের বেশ কিছু রাজ্য৷

পঙ্গপালের গ্রাস থেকে রক্ষা পেতে উত্তরপ্রদেশের ১০টি জেলায় ইতিমধ্যে জারি করা হয়েছে সতর্কতাও৷ তৈরি আছে দমকল বাহিনী। রাসায়নিক স্প্রে করা হচ্ছে। একইসঙ্গে পঙ্গপালের দলকে উৎখাত করতে এক অভিনব উপায় অবলম্বন করা হয়েছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে৷ যখন কোনও কিছুতেই কাজ হচ্ছে না, তখন পঙ্গপাল তাড়াতে নামলেন জনৈক এক ডিস্ক জকি অর্থাৎ জকি৷ বড় ট্রাকের উপর বক্স-এ উচ্চস্বরে গান বাজিয়ে পঙ্গপাল তাড়ানো শুরু করেছেন ওই ডিজে৷ জোরে জোরে গান বাজানোর পর ওই এলাকা থেকে কিছুটা হলেও সরতে দেখা গেছে পঙ্গপালের ঝাঁককে৷

পঙ্গপাল তাড়ানোর এই অভিনব উদ্যোগ ক্যামেরা বন্দি করে রেখেছেন উত্তর প্রদেশের এক পুলিশ আধিকারিক। ৩০ সেকেন্ডের একটি ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেন রাহুল শ্রীবাস্তব নামের ওই পুলিশ অফিসার ৷ তিনি জানান, খুব জোরে আওয়াজ হলে ভয় পেয়ে যায় পঙ্গপালের দল৷ ডিজেরা শুধু নাচ-গানের ক্ষেত্রেই কাজে আসে না৷ পঙ্গপালদের ভয় দেখানোর কাজেও লাগে৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...