Saturday, June 13, 2026

দিল্লিতে বিকল্প সরকার তৈরি হবে, আদায় হবে বাংলার সব দাবি: দৃপ্ত ঘোষণা মমতার

Date:

Share post:

দিল্লিতে বিকল্প সরকার সরকার তৈরি হবে, আদায় হবে বাংলার সব দাবি। জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, হুগলি লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চুঁচুড়া মাঠের প্রচার সভা থেকে এই কথা জানান তৃণমূল সুপ্রিমো। তবে, এই সভা থেকে তিনি স্পষ্ট করে দেন, “বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সঙ্গে নেই। ও দুটো বিজেপির সঙ্গে আছে।“

এদিন, তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানান, এই লোকসভা নির্বাচনে দিল্লি থেকে বিদায় নেবে মোদি সরকার। তিনি বলেন, “দিল্লির (Delhi) কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। যাতে বাংলার আমার মা বোনেদের কোনওদিন অসুবিধা না হয়। একশো দিনের কাজে অসুবিধা না হয়“। রাজ্যের দাবি আদায়ে এই সিদ্ধান্ত বলে স্পষ্ট করে দেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে, একই সঙ্গে মমতা (Mamata Banerjee) স্পষ্ট করে দেন, “বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সঙ্গে নেই। ও দুটো বিজেপির সঙ্গে আছে।“

বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “বিজেপি দেশটাকে জেলে ভরে দিয়েছে। নিজেরা দেশের টাকা লুট করছে। চোর ডাকাতদের নিজেদের ওয়াশিং মেশিনে ঢুকিয়েছে। বিজেপির মতো চোর পার্টি একটাও নেই। সারা দেশ বুঝতে পারছে, চিজ ক্যায়া হ্যায়। সারা বিশ্ব বুঝতে পারছে কি চলছে দেশে। চার দফায় বিজেপি হারছে। বাকি তিন দফাতেও হারবে। জুমলাবাজি করেও জিততে পারবে না।“

মমতা বলেন, “বিজেপি বাংলাকে চায় না। বাংলাকে ভালবাসে না। বিজেপির জেতার অঙ্ক নেই। সন্দেশখালির চক্রান্ত দেখলেন তো। চক্রান্ত করে রেগে যাচ্ছে। যা খুশি করে জিততে চাইছে বিজেপি।“ বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল সুপ্রিমো বলেন, “বিজেপি কোনও কাজ করেনি। জিতলে ১৫ লক্ষ দেবে বলেছিল বিজেপি, কিন্তু দেয়নি। এই সব মোদির ভাঁওতা। চাকরিও দেওয়া হয়নি ছেলেমেয়েদের। টোটালটাই ভাঁওতা। আমি ওঁর নাম দিয়েছি প্রচারবাবু। নিজের প্রচার ছাড়া কিছু চায় না। যে কোনও পোশাক পরে ছবি তুলে ফেলবেন। ছবি তুলতে আর প্রচার করতে ভালবাসেন।“

তৃণমূল সুপ্রিমোর কথায়, “আপনারা জানেন একটি নির্বাচনে রাজনৈতিক দলকে মানুষ ভোট দেয় দায়বদ্ধতা দেখে। আমরা সমস্ত প্রতিশ্রুতি পালন করি। লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছি। বিনা পয়সায় রেশন দিচ্ছি। কৃষকদের ১০ হাজার করে দিচ্ছি। না বলেও অনেক কাজ করেছি।“





Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...