Friday, June 19, 2026

রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, শেষ ২৪ ঘণ্টায় সক্রিয় ৩৪৪!

Date:

Share post:

একের পর এক রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের আগমন এবং সুপার সাইক্লোন আমফন পরবর্তী সময়ে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে আরও ৩৪৪ জনের শরীরে মিলল করোনাভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৫৩৬। এই সময়ের মধ্যে মারা গিয়েছেন আরও ৬ জন করোনা রোগী। এ পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ২২৩।

আজ, বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য দেওয়া হয়েছে। আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২,৫৭৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হল ১,৬৬৮।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...