Friday, June 19, 2026

টানা ৫ দিন বৃষ্টি হবে

Date:

Share post:

আগামী ৫দিন রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টি চলবে। সপ্তাহভর দুর্যোগের পূর্বাভাস, ঝড়ের সঙ্গে বৃষ্টি। আবহাওয়া দফতরের এই খবরে সর্বত্র মানুষের মুখ ভার। প্রাক বর্ষার এই বৃষ্টি হলেও মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠছে। বিহার থেকে পশ্চিমবঙ্গ হয়ে সিকিম পর্যন্ত অক্ষরেখা গিয়েছে। যার দরুন বৃষ্টি। জৈষ্ঠ্যের এই বৃষ্টির মাঝেই সুখবর, এবার বর্ষা আসছে সময়েই। আগামী ২৪ ঘন্টায় উত্তর ২৪পরগণা, বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০-৫০ কিমি বেগে ঝড় বইবে। আগামী সপ্তাহের বুধবার থেকে আকাশ পরিষ্কার হতে পারে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...