Saturday, March 14, 2026

প্রকৃতিই প্রকৃত হিরো: শর্ট ফিল্মে বার্তা টলিউডের

Date:

Share post:

করোনা সংক্রমণ বদলে দিয়েছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। বাইরের জীবনের বদলে ঘরই হয়েছে আপন।প্রকৃতির নিজস্ব স্রোতের বিপরীতে এতদিন চালনা করেছি আমরা। কিন্তু প্রকৃতি যখন প্রতিশোধ নিচ্ছে, সেই সময় কার্যত কিছুই করার নেই আমাদের। সব কিছুর শেষে এটাই প্রমাণ হয় যে প্রকৃতির মানবজাতিকে দরকার নেই। কিন্তু বেঁচে থাকতে গেলে মানবজাতির প্রয়োজন প্রকৃতিকে। প্রকৃতিই আসল হিরো। আর আমরা এখানে জিরো। এই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে তন্ময় রায় এবং প্রীতম কুণ্ডুর শর্ট ফিল্ম কাম মিউজিক ভিডিও জিরো।

এই শর্ট ফিল্ম কাম মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন টালিগঞ্জের প্রথম সারির অভিনেতারা। অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, মৌবনী সরকার সহ বিশিষ্ট অভিনেতারা। পাশাপাশি গান গেয়েছেন সিধু, পটা সহ ১২ জন শিল্পী। ছবির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়। ছবির শেষে দেখানো হয়েছে প্রকৃতি এবং মানবজাতি আলিঙ্গন করছে। কেউ হেরে যাচ্ছে না।

মিউজিক ডিরেক্টর প্রীতম কুণ্ডু বলেন, “আমরা এমন একটা সময়ে ফিরে যাচ্ছি যেখানে কোনও আর্টিফিশিয়াল জিনিস নেই। বাড়ির খাবার খাচ্ছি। বাইরে গিয়ে নাইট ক্লাব বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া-দাওয়া করা নেই।” ৩১ মে ইউটিউবে এই ছবি রিলিজ করবে। প্রীতম কুণ্ডু জানান, “ছবি থেকে যা আয় হবে তা দিয়ে করোনা মোকাবিলায় সাহায্য করব আমরা।”

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...