Saturday, May 9, 2026

১ ও ৮ জুন: পুরোপুরি খুলবে চা-পাট, সরকারি-বেসরকারি সংস্থা

Date:

Share post:

চতুর্থ দফার লকডাউন শেষ হচ্ছে ৩১ মে। তারপরে আর লকডাউন বাড়ানো হবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি কেন্দ্র। এই পরিস্থিতিতে চা ও পাট শিল্পে ১০০% কর্মী নিয়ে পয়লা জুন থেকে কাজ শুরু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি জানিয়েছেন, ৮ জুন থেকে সরকারি ও বেসরকারি সংস্থায় ১০০% কর্মী নিয়ে কাজ করা যাবে। তবে একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,

• সমস্ত অফিসে স্যানিটাইজার রাখা বাধ্যতামূলক

• কর্মীদের মাস্ক পরতে হবে

• যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে হবে

তবে শিক্ষা প্রতিষ্ঠান জুন মাসে খোলা হবে না বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আস্তে আস্তে দোকান খোলারও নির্দেশ দিয়েছেন তিনি।

Related articles

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...