Sunday, June 21, 2026

সুমির কমিউনিটি কিচেনে সাহায্য চিকিৎসক উজ্জ্বল আচার্যের

Date:

Share post:

সমাজ এখনও মেনে নিতে পারেনি তাঁদের। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও বাঁকা চোখেই দেখা হয় সুমিদের। কিন্তু বিপদের দিনে পাশে এসে দাঁড়িয়েছেন তাঁরা। কোচবিহারের ঘুঘুমারির মাথাভাঙ্গা রোডের বাসিন্দা সুমি দাস। আদতে রূপান্তরকামী তিনি। তবে এই দুঃসময়ে ঘরে বসে থাকেননি।তৃতীয় লিঙ্গের মানুষদের সাহায্য করার জন্য খুলেছেন কমিউনিটি কিচেন। আর তাঁর এই কাজে এগিয়ে এলেন চিকিৎসক উজ্জ্বল আচার্য।

মার্চের শেষ থেকে দেশ জুড়ে শুরু হয় লকডাউন। এই কাজ তিনি ছ’ মাস চালাবেন বলে জানিয়েছেন সুমি। সুমির এই কমিউনিটি কিচেনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দিনহাটার চিকিৎসক উজ্জ্বল আচার্য। শুক্রবার দিনহাটা থেকে গিয়ে সুমিকে আর্থিক সাহায্য করেন চিকিৎসক। চাল, ডাল, আলু, নুন, তেল কেনার জন্য টাকা দেন তিনি। চিকিৎসকের এই সাহায্যে খুশি সুমি দাস।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...