Sunday, May 31, 2026

বিপর্যয়ে মানুষের পাশে না দাঁড়িয়ে গাছ পড়ার হিসেব কষছে বিরোধীরা, তোপ পার্থর

Date:

Share post:

ফের তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তোপের মুখে পড়লো বিরোধীরা। তাঁর কথায়, “আমফানের পর অনেকেই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। রাজ্যের ভাল কাজের কোনও প্রশংসা নেই। শুধু মিথ্যা প্রচার করে যাচ্ছে।” এরপর কিছুটা আক্ষেপের সুরে পার্থবাবু বলেন, “এখানে কয়েকজন আছে, যারা রাজ্যে কত গাছ পড়ল স্রেফ তার হিসেব কষছে। কিন্তু কতজন মানুষ মারা গেলেন, তাঁদের পরিবারের পাশে কীভাবে দাঁড়ানো যায়, তা নিয়ে বিরোধীদের কোনও মাথাব্যথাই নেই।”

এর পাশাপাশি আজ, শুক্রবার এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী স্পষ্ট করে দেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সূচি সম্পূর্ণভাবে নির্ধারণ করবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে এদিন উপাচার্য পরিষদ বৈঠকেও বসেছে।

একইসঙ্গে আমফানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় চত্বরের গাছ নষ্ট হওয়ায় দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়গুলিকে নতুন করে গাছ লাগানোর আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।

Related articles

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...

সোনারপুরে অভিষেককে নিগ্রহের ঘটনায় গ্রেফতার ৬

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে তীব্র জনরোষের মুখে পড়ে...

জুলাই থেকেই রাজ্যে চালু স্মার্ট মিটার! কয়েক দফা শর্ত দিল কেন্দ্র

বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। বিজেপি (BJP) ক্ষমতায় আসতেই কেন্দ্রের বিভিন্ন প্রস্তাব ও প্রকল্প বাস্তবায়িত করতে একাধিক পদক্ষেপের...