Friday, April 17, 2026

ভারতীয় নাগরিকের দায়িত্ব পালন করার বার্তা বাস্তবের ফুনসুক ওয়াংড়ুর

Date:

Share post:

চিনা দ্রব্য বয়কটের ডাক দিলেন বাস্তবের ফুনসুক ওয়াংড়ু। ‘থ্রি ইডিয়টস’ এ আমির খান এই চরিত্রে অভিনয় করেন। সোনম ওয়াংচুক জীবনের উপর নির্ভর করে তৈরি হয় ওই চরিত্র। সোনম ওয়াংচুক এবার চিনা দ্রব্য বয়কটের কথা বলেছেন দেশবাসীকে।

ভারত চিন সীমান্তে উত্তেজনার কথা উল্লেখ করেছেন তিনি।ভারতীয় নাগরিক হিসাবে সকলকে নিজের দায়িত্ব পালন করার আর্জি জানিয়েছেন সোনম। লাদাখ থেকে একটি ভিডিও বার্তায় তিনি জানান, “যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে আমরা ভাবি সেনারা এর জবাব। কিন্তু বর্তমান পরিস্থিতি পকেটের জোর কড়া জবাব দেবে সেনার বুলেটের থেকে। শুধুমাত্র নিজের চিনা কোম্পানির ফোনই না, পাশাপাশি সব চিনা সফটওয়‍্যার, অ্যাপ ব‍্যবহার করা বন্ধ করুন।”

সোনম ওয়াংচুক বলেন, “প্রতিবছর আমাদের দেশ থেকে প্রায় ৫ লক্ষ কোটি টাকা ব‍্যবসা করে চিন। সেই টাকা দিয়ে আমাদের সেনাদের মারার জন্য প্রস্তুত হয় চিন। ১৩০ কোটি দেশবাসী চিনের দ্রব্য কেনা বা ব্যবহার করা বন্ধ করলে, বিশ্বেও তার প্রভাব পড়বে।”

Related articles

আগাম নোটিশ ছাড়াই কমিশনের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ভোটের মুখে নির্বাচন কমিশনের (Election Commission)অভিযোগে ভিত্তিতে হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালাল (Rajiv Kumar Dalal)। কোনও...

দেশের সামনে সন্দেশখালি-হিঙ্গলগঞ্জকে ছোট করেছেন রেখা পাত্র, এই ভোটে জবাব দিন: বার্তা অভিষেকের

হিঙ্গলগঞ্জের দলীয় প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) নিশানা...

সব অত্যাচারের হিসেব হবে! মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক নয়: গর্জে উঠলেন তৃণমূল সেনাপতি

শুক্রবার নির্বাচনী প্রচারে সবং-এ গিয়ে ফের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সরাসরি লড়াইয়ে ব্যর্থ বিজেপি! ইডি-আয়কর হানা নিয়ে ক্ষোভ প্রকাশ দলনেত্রীর

সামনাসামনি লড়াইয়ে ব্যর্থ বিজেপি। আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দলের পার্টি অফিসে ইডি-আয়কর দিয়ে তল্লাশি চালাচ্ছে বিজেপি।...