Thursday, May 28, 2026

জেএমবি জঙ্গি আব্দুল করিমের গ্রেফতার হওয়ার ঘটনায় হতবাক পরিবার থেকে প্রতিবেশীরা

Date:

Share post:

পাড়ায় ভালো ছেলে বলেই পরিচিত পাঁচ সন্তানের বাবা করিম। অনটনের সংসারে ট্রাক্টর চালাতেন তিনি। জেএমবি জঙ্গি আব্দুল করিম গ্রেফতার হওয়ার পর হতবাক প্রতিবেশীরা। জঙ্গী সংগঠনের সঙ্গে করিমের যোগ, মেনে নিতে পারছেন না স্থানীয়রা। কেউ বলছেন কোথাও কোনও ভুল হচ্ছে, কেউ বা বলছেন পরিকল্পনা করে ফাঁসানো হচ্ছে করিমকে।

করিমের মা ও স্ত্রী পারভিন খাতুন জানান, স্থানীয় একজনের কাছে ট্রাক্টর চালানো শেখেন তিনি। এরপর প্রতিদিনই সকালবেলা বের হতেন এবং ফিরতেন সন্ধেবেলা। কিন্তু করিমের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ আছে বলে কোনও দিন তাঁরা আঁচ করতে পারেননি।

করিমের প্রতিবেশী মইদুল শেখ জানান, “ক্লাস নাইন পর্যন্ত পড়ার পর গ্রিল কারখানা খোলে। কিন্তু লাভ না হওয়ায় ব্যবসা গুটিয়ে, খাসির প্রতিপালন শুরু করে। সেই ব্যবসাও চলল না। গাড়ি চালানো শিখে ট্রাক্টর চালানোর কাজ করত। বাড়ি করার সময়ে পাথর নিয়েছিল আমার থেকে। কিন্তু সেই টাকা এখনও দিতে পারেনি।” করিমের খুড়তুতো দাদা সফিকুল ইসলামের বক্তব্য, প্রশাসনের কোনও ভুল হচ্ছে। অথবা করিমকে পরিকল্পনা করে ফাঁসানো হচ্ছে।

Related articles

দেশের সীমান্তে ১৫ কিমির মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার। এরমধ্যেই দেশের সীমান্তে বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ...

মায়াপুরের ইসকন মন্দিরের গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে (Iscon Temple, Mayapur) গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

আপত্তিকর শব্দ ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ কাকলির 

তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে অভিযোগ...

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

'ভূতের ভবিষ্যৎ' সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)...