আপত্তিকর শব্দ ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ কাকলির 

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে অভিযোগ করলেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (Dr Kakali Ghosh Dastidar)। লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) কাছে নালিশ করলেন কাকলি। লোকসভায় কাকলির উদ্দেশে আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন কল্যাণ।

অধ্যক্ষের কাছে চিঠি লিখে কাকলি জানিয়েছেন, ‘আমি আপনার অনুমতি চাইছি, লোকসভার সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার জন্য, যিনি আমাকে বারবার লোকসভার ভিতরে মৌখিকভাবে অপমান করেছেন।’ কাকলি আরও জানিয়েছে, তাঁকে ছাড়াও একাধিক মহিলা সাংসদকে অপমান করেছেন কল্যাণ, একথাও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে তৃণমূল কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দেওয়া হয় কাকলি ঘোষ দস্তিদারকে। এর পর থেকেই দলের একের পর এক পদ ছেড়েছেন কাকলি। এরপর বৃহস্পতিবার স্পিকারের কাছে চিঠি দিয়ে কল্যাণের বিরুদ্ধে অভিযোগ জানালেন কাকলি।

লোকসভার স্পিকারের কাছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ নিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “কল্যাণদা সিনিয়র, কাকলিদি পুরানো। সবার সঙ্গে সবার মেলে না। যেমন শুভেন্দুবাবুর সঙ্গে দিলীপবাবুর মেলে না। কাকলিদি অনেক সম্মান পেয়েছেন। মমতা বন্দোপাধ্যায় তাঁকে উজাড় করে সম্মান, পদ দিয়েছেন। এখন বিরোধীদল বলে, এই সব বলা বা করা কি ঠিক? এক সঙ্গে এত লোকের শ্বাসকষ্ট ভয়ংকর ব্যাপার। হেরে, জিতে-সাংসদ সবার শ্বাসকষ্ট হচ্ছে!”

spot_img

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...