Thursday, June 18, 2026

মায়াপুরের ইসকন মন্দিরের গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে (Iscon Temple, Mayapur) গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সকাল সাড়ে ১১টা নাগাদ চপারে করে মায়াপুর পৌঁছন তিনি। মন্দিরে মুখ্যমন্ত্রীকে মালা পরিয়ে স্বাগত জানানো হয়। এরপর সোজা গোশালায় গিয়ে বিশেষ পুজোপাঠ ও যজ্ঞে অংশ নেন শুভেন্দু। বৈষ্ণব সন্ন্যাসীদের সঙ্গে গো -পুজোতে অংশ নিতে দেখা যায় তাঁকে। নিজে হাতে আরতিও করেন মুখ্যমন্ত্রী (CM)। পাশাপাশি সাধু-সন্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রয়েছেন মায়াপুর গুরুকুলের আচার্য কৃষ্ণচৈতন্য প্রভু। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন প্রভু। মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে ইসকন মন্দির চত্বর জুড়ে কড়া নিরাপত্তা বেষ্টনী।

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...