Thursday, May 14, 2026

চরবৃত্তির অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিল্লির পাক দূতাবাসের দুই কর্তাকে

Date:

Share post:

কূটনীতিক? না, গুপ্তচর ?

চরবৃত্তির অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হলো নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসের দুই কূটনীতিককে৷ রবিবার ভারতের বিদেশমন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে৷ এই দুই কূটনীতিককে ভারত সরকির PON বা ‘Persona Non Grata’ ঘোঘণা করেছে৷
বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘ওই দুই আধিকারিক যে ধরনের কার্যকলাপে জড়িয়েছেন, তা দূতাবাসের কর্মী হিসেবে তাঁদের পদ এবং মর্যাদার সঙ্গে অসঙ্গতিপূর্ণ৷’
দূতাবাসের পদাধিকারী হিসেবে তাঁদের যাবতীয় মর্যাদাও কেড়ে নেওয়া হচ্ছে বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে৷

পাকিস্তানের ওই দুই কূটনীতিককেই রবিবার ভারতীয় গোয়েন্দারা হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি করা হয়েছে৷ এর পরেই তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়৷ একই সঙ্গে পাকিস্তানি দূতাবাসকে কড়া বার্তাও দিয়েছে ভারত৷ ওই দুই পাক কূটনীতিকের কার্যকলাপ যে ভারতের নিরাপত্তার বিরুদ্ধে যাচ্ছে তাও জানিয়েছে ভারত৷ ভবিষ্যতে পাকিস্তানি দূতাবাসের কূটনৈতিক দলের কোনও সদস্যই যাতে এই ধরনের কার্যকলাপে না জড়ান, সে বিষয়েও সতর্ক করে দিয়েছে নয়াদিল্লি৷ কেন্দ্রের একটি সূত্র জানাচ্ছে, এই দুই চর আইএসআই-এর হয়েই কাজ করছিলো৷

দুই কূটনীতিকের ব্যবহার করা এই গাড়িও আটক করা হয়েছে

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...